মহারাষ্ট্রের অওরঙ্গবাদে লাইভ কনসার্টেই আঘাত পেলেন অরিজিৎ সিং। থামিয়ে দিতে হলো গান। মঞ্চেই চিকিৎসা চলল গায়কের। সেই কনসার্টের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। এক নারী ভক্তের হাতে হেনস্তা হওয়ার এই ফলশ্রুতি।
কিন্তু তারপরেও তাকে মার্জিত ভাষায়, নরম সুরে ভুল বোঝান অরিজিৎ। ভিডিও ইতোমধ্যে ভাইরাল চারদিকে। কী ঘটে অওরঙ্গবাদের সেই লাইভ কনসার্টে?
গিটার হাতে গান গাইছিলেন অরিজিৎ। গাইতে গাইতে মঞ্চের কিনারায় এসে প্রতিটি কনসার্টের মতো ভক্তদের সঙ্গে হাত মেলান তিনি।
এমনই সময়ে এক ভক্ত হাত ধরে টানাটানি শুরু করেন। আর তাতেই পেশিতে প্রবল ব্যথা পান গায়ক। সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন অরিজিৎ। কথা বলতে শুরু করেন ভক্তের সঙ্গে।
অরিজিৎকে বলতে শোনা যায়,
আমি তো সবার কাছেই যাব। কিন্তু আপনি আমার হাত ধরে টানাটানি কেন করছিলেন? আমার হাত কাঁপছিল।
সোজা কথা, আমি গান না গাইতে পারলে আপনারাও আনন্দ পাবেন না। আমি সকল শ্রোতাকে ভালবাসি, সকলের কাছেই যাব।’
এরপর সেই নারী ভক্তও বারবার ক্ষমা চাইতে থাকেন অরিজিতের কাছে। তিনি বলেন,
‘আসলে আপনি এদিকে আসছিলেন বলেই। কিন্তু আমার ভুল হয়েছে। ক্ষমা করবেন।’
আরও একটি ভিডিওতে দেখা যায়,
অরিজিৎ মঞ্চে বসে রয়েছেন। তার হাতে ফার্স্ট এইড করা হচ্ছে। এতটাই জোরে পেশিতে আঘাত পেয়েছেন বলে যে প্রাথমিক চিকিৎসা ছাড়া আবার গিটার বাজিয়ে গান গাওয়া সম্ভব ছিল না তার পক্ষে।
আরও পড়ুন :
- তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ
- ভুগছেন বেতন বৈষম্যে, ভাগ্য বদলায়নি লঞ্চ শ্রমিকদের
- পেট্রাপোল বন্দর দুই দিন বন্ধ বেনাপোল এর
- অপেক্ষারত যাত্রীদের উপর গাড়ি উঠে টেক্সাসে নিহত ৮
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে?
- নারায়ণগঞ্জে নারীকে হত্যার পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার, আটক ২
- ২৩ মে একই মঞ্চে উঠবেন তাহেরী-শামীম ওসমান!
- যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত ৭
- বাবাকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
- গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে বৃদ্ধ নিহত
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- সুদান ফেরত ১৩৬ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন
- নারীকে খুনের পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার; আটক ২
- পিরোজপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুণ নিহত
- রাজধানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
