ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পেট্রাপোল বন্দর পরিদর্শন এবং পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে নিরাপত্তাজনিত
কারণে ৮ ও ৯ মে অর্থাৎ দুই দিন বেনাপোল বন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে।
সোমবার (৮ মে) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ৯ মে বন্দর ও
চেকপোস্ট পরিদর্শন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি পেট্রাপোল থানার ভবন উদ্বোধন করবেন।
এতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বন্দর ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে।
আগামী ১০ মে অর্থাৎ বুধবার থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলেও জানিয়েছেন সাজেদুর রহমান।
তবে আমদানি-রফদানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এদিকে পর পর দুদিন পণ্য পরিবহন বন্ধের কবলে পড়ায় বেনাপোল ও ভারত অংশে হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
এসব পণ্যবাহী ট্রাকের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল,
শিশু খাদ্য, মাছ, ফল, সবজিসহ বিভিন্ন ধরনের আমদানি-রফতানিযোগ্য পণ্য রয়েছে।
আরও পড়ুন :
- ভুগছেন বেতন বৈষম্যে, ভাগ্য বদলায়নি লঞ্চ শ্রমিকদের
- তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ
- ভোজ্যতেল এর বাজার অস্থির হয়ে ওঠেছে
- আইএমএফ শর্ত পূরণে নেওয়া কার্যক্রমে সন্তুষ্ট
- আগামী নির্বাচনে আ.লীগ জয়ী হবে: প্রধানমন্ত্রী
- জামিন চেয়ে হাইকোর্টে ফের আবেদন মিন্নির
- বাড়ির ছাদে আছড়ে পড়ল ভারতের যুদ্ধবিমান!
- অপেক্ষারত যাত্রীদের উপর গাড়ি উঠে টেক্সাসে নিহত ৮

Comments are closed.