রাস্তার পাশে বসে ও দাঁড়িয়ে অপেক্ষারত ছিলেন বেশ কয়েকজন। হঠাৎ করে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাদের ওপর দিয়ে উঠে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৮ জন। আরও অন্তত দশজন আহত হয়েছেন।
টেক্সাসের সীমান্ত শহর ব্রাউনসভিলে একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রের বাইরে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। সেখানে বাসের জন্য অপেক্ষারত ছিলেন ভুক্তভোগীরা।
স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল গণমাধ্যমকে জানান,
অভিবাসীদের থাকার জন্য নির্মিত একটি ভবনের বাইরে লোকজন বাসস্টপে অপেক্ষা করছিল। এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনায় ওই চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই চালককে গ্রেফতারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আশ্রয়কেন্দ্রের পরিচালক ভিক্টর মালডোনাডো বলেছেন, এসইউভিটি দ্রুত গতিতে এসে মানুষদের চাপা দিয়ে প্রায় ২০০ ফুট পর্যন্ত গিয়ে উল্টে যায়।
এ সময় চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করে এবং পুলিশ না আসা পর্যন্ত আটকে রাখে।
ব্রাউনসভিল শহরটি মেক্সিকো সীমান্তে অবস্থিত। সীমান্ত পেরিয়ে অনেক অভিবাসী এ শহরে আশ্রয় নিয়েছে।
দুর্ঘটনাস্থলের বিল্ডিংটি মূলত এই লোকদের জন্য নির্মিত হয়েছিল। তবে গতকালের ঘটনায় হতাহতদের মধ্যে কোনো অভিবাসী ছিল কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন :
- যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত ৭
- বাবাকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
- গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে বৃদ্ধ নিহত
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- সুদান ফেরত ১৩৬ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন
- নারীকে খুনের পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার; আটক ২
- পিরোজপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুণ নিহত
- রাজধানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Comments are closed.