আজ ৮ মে, রোজ সোমবার । পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। জেনে নিন আপনার আজকের রাশিফল-
বৃষ
অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে।
উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। সময়োপযোগী সিদ্ধান্ত নিন।
মিথুন
জনসংযোগ ও প্রচারমূলক কাজে উন্নতি। ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।
প্রেমে বাধা মিটবে। আবেগের বশে কাজ করবেন না। প্রয়োজনে সাহসী পদক্ষেপ নিতে হবে।
কর্কট
সকাল থেকে একটু ভালো, একটু খারাপ চলতে পারে। কাজের প্রতি অনীহা আসতে পারে। প্রতিকূল পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
আপনার শক্তি ও উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে।
সিংহ
অপ্রত্যাশিত প্রাপ্তি ঘটতে পারে। নতুন অভিজ্ঞতা কাজে লাগবে। অর্থের ঘর শুভ। ভবিষ্যতের জন্য রঙিন স্বপ্ন দেখতে পারেন।
আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে।
কন্যা
নিজ পরিবারের সদস্যদের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকার পাবে। প্রত্যাশা পূরণে অন্যের সমর্থন পাবেন।
সন্তানের কারণে ব্যয় বাড়তে পারে। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে।
তুলা
ভালো কোনো যোগাযোগে আশাবাদী হয়ে উঠবেন। বাধা-বিঘ্ন অনেকটা দূর হবে। আগের তুলনায় মানসিক চাপ কমবে।
ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। ভ্রমণের পরিকল্পনায় অগ্রগতি হবে।
বৃশ্চিক
অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। নতুন কিছু করার সুযোগ আসবে।
কোনো বন্ধু বা আত্মীয়কে সাহায্য করতে হতে পারে। যাদের ভালোবাসেন তাদের সঙ্গে ভুল-বোঝাবুঝি মিটিয়ে ফেলার উদ্যোগ নিন।
ধনু
কাজে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো ব্যতিক্রমী বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।
কোনো উদ্যোগ নিলে বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
মকর
আজ কিছুটা মানসিক চাপ থাকতে পারে। প্রত্যাশিত অর্থপ্রাপ্তিতে বাধা। ব্যয় বাড়বে।
কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পুরনো সমস্যা কিছুটা মিটবে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন। মন ভালো রাখুন।
কুম্ভ
কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারেন। উপার্জন বৃদ্ধির নতুন কোনো পথ খুঁজে পাবেন।
প্রত্যাশার চেয়ে আরো ভালো কিছু পেতে পারেন। প্রিয়সঙ্গ আনন্দ দেবে। নিজের ভালো লাগার জন্য কাজ করতে হবে।
মীন
কাজে উন্নতির যোগ প্রবল। ব্যবসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকবে।
আয় বাড়বে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে হবে। লক্ষ্যে স্থির থাকলে সুফল পাবেন।
মেষ
শিক্ষার্থীদের পড়াশোনায় শুভ পরিবর্তন হবে। কাজে দায়িত্ব বাড়বে। কর্মস্থলে কর্তৃত্ব বৃদ্ধি পাবে। পরিবেশ পক্ষে থাকবে।
যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
