বলিউড তারকা মডেল, অভিনেত্রী নেহা ধুপিয়া ২০১৮ সালে হঠাৎ করেই অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তড়িঘড়ি বিয়ের কারণ, নেহা ছিলেন অন্তঃসত্ত্বা।
সম্প্রতি, ভারতীয় গণমামাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নেহা। তিনি জানান,
‘আমি যখন আমার বাবা-মাকে আমার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালাম তখন মা শুনে বললেন, ভালো খবর।
তারপর বললেন, তোমাকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি বিয়ে করে নিতে হবে। তাই আমার কাছে ঠিক আড়াইদিন সময় ছিল। ওই সময়ের মধ্যে আমায় মুম্বাই ফিরে বিয়ে করতে হত।’
নেহা আরও জানান, কীভাবে ওই সময়ের মধ্যে আমার পরিবারের সকলে মুম্বাই ফিরে তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি শুরু করেন। কীভাবে ওই সময়ের মধ্যে বিয়ের লেহেঙ্গা, গজরাসহ নানান রীতিনীতির জন্য প্রস্তুতি নিতে হয়েছিল।
বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হতে হয় নেহাকে।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন,
‘লোকজন খুব খারাপভাবে ট্রল করা শুরু করেছিলেন। অথচ আমার পছন্দ যখন কারও কোনো সমস্যা তৈরি করছে না, তাহলে অসুবিধা কোথায়! আপনি যেটাতে ভালো থাকেন, সেটা করতেই পারেন, যদি সেটা কারোর ক্ষতি না করে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ মে মুম্বাইয়ের গুরুদুয়ারাতে বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী।
ওই বছরই নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন নেহা। নাম রাখেন মেহর ধুপিয়া দেবী।
এরপর নেহা-অঙ্গদের একটি পুত্রসন্তানও হয়েছে, নাম গুরিক সিং ধুপিয়া বেদী।
আরও পড়ুন :
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাঁধা; হাইকোর্টে রিট
- এলএনজি সরবরাহ শুরু হলেও লোডশেডিং কমবে না এখনই
- ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকান্ড; অঙ্গার ছয়জন
- ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর
- পাবনায় বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার
- ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘চিকিৎসক’!
- তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি
- দেশের যতই ভালো হোক, কিছু লোক তা দেখতে পারে না: প্রধানমন্ত্রী
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা
- অভিনেতা ফারুকের স্মৃতিচারিত বার্তা ভাসছে ফেসবুক জমিনেও
- প্রতারক কামালের বিরুদ্ধে মানহানী মামলায় সমন জারি
- সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা
- ‘মোখা’র রাতে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
- গলাবাজি করে বিএনপি নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে

Comments are closed.