বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তুমুল জরপ্রিয় চাষী আলম। তিনি সকলের কাছে ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত। তার প্রথমবার বাবা হওয়ার সুখবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

গতকাল বুধবার (১০ জুলাই) রাতে ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম। অনেকেই এই খবরটি ফেসবুকে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন মা ও সন্তানকে।

গতকাল বুধবার (১০ জুলাই) রাতে ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম। অনেকেই এই খবরটি ফেসবুকে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন মা ও সন্তানকে।

চাষী আলম বলেন, গত রাতে একটি হাসপাতালে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো।

গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে তুলতুল ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন চাষী আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে।

চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী আলম অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।

এনএএন টিভি