লিমিট ক্রস করে যাচ্ছে কোটা আন্দোলনকারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেন (কোটা আন্দোলনকারীরা) অযথা সড়কে ভীড় না করে, লেখাপড়া নষ্ট না করে। তাদের প্রতি অনুরোধ তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক।

বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত শিক্ষার্থীদের কথা শুনতে চাচ্ছেন। রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আর নেই। তাদের প্রতি অনুরোধ তাদের দাবি আমারা খেয়াল করছি। অনেকেই তাদের ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র পা না দিয়ে আন্দোলনে প্রত্যাহার করে নিক।

আন্দোলন চলতে থাকলে পুলিশ অ্যাকশনে যাবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কখন অ্যাকশনে যায়? জানমালের ক্ষতি করলে অগ্নিসংযোগ করলে জনদুর্ভোগ করলে তো পুলিশ বসে থাকবে না।

আসাদুজ্জামান খান বলেন, বেশ কয়েকদিন হলো তারা (আন্দোলনরত শিক্ষার্থী) কিন্তু একই কাজ করছেন। এরই মধ্যে প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, যে নির্দেশনা হাইকোর্ট দিয়েছেন সেটি স্থগিত। যে মামলাটি চলছে সেটির রায় না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তাই হাইকোর্ট যে নির্দেশনা (কোটা বহাল করে) দিয়েছিলেন সেটি অচল, সেটি এখন নেই।

তিনি বলেন, আমার মনে হয় ছাত্রদের এক্ষেত্রে বোঝা উচিত, জানা উচিত। রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন? তাদেরও আত্মীয়স্বজনকে বিভিন্ন কাজে ছুটতে হয়, হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা বন্ধ করে দিলে কীভাবে চলবে?

এনএএন টিভি