বলিউডে জনপ্রিয়তার শীর্ষ পেরিয়ে হলিউডে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিচরণ করেছেন অভিনয়সহ গানের জগতেও। রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় নাম লেখাতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে তার মায়ের জন্মদিনের পুরানো খবরে আবারও আলোচনায় এলেন এই বলি অভিনেত্রী।
সম্প্রতি একটি খবর ভেসে বেড়াচ্ছে। প্রিয়াঙ্কা তার বাবার মৃত্যুর মাত্র ৬ দিন পরেই তার মায়ের জমজমাট জন্মদিনের পার্টির আয়োজন করেন। এই খবর নিয়ে চর্চা চলছে বলি পাড়ায়।
বাবার মৃত্যুর পর একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। যা হয়ত বা অনেকে ভাবতেই পারবেন না। যে কারণে পরিবারের লোকেরাই তাকে নিয়ে নানা সমালোচনা করেছিলেন। এই ঘটনা অভিনেত্রীর মা মধু চোপড়া নিজেই শেয়ার করেছিলেন।
তিনি জানান, কীভাবে প্রিয়াঙ্কা তার বাবা অশোক চোপড়ার মৃত্যুর পরপরই তার জন্মদিন পালন করেছিলেন। কারণ, একটাই মায়ের মুখে হাসি ফিরিয়ে আনা। মধু বলেন, ‘অশোক চোপড়ার মৃত্যুর পরপরই পার্টির আয়োজন করার জন্য তার কিছু আত্মীয়স্বজন প্রিয়াঙ্কার সমালোচনা করতে শুরু করেন।’
মধুর কথায়, ‘আমার জন্মদিন ১৬ জুন। আমার বয়স যখন ৬০, তখন ও আমার জন্মদিনের একটা বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সেই সময় এমনিতেই উপস্থিত ছিলেন। এরপর তিনি মারা যান। সেই সময়টা খুবই কষ্টে কেটেছে দিন। কিন্তু প্রিয়াঙ্কা সেই বছর আমার জন্মদিন পালনের ব্যাপারে অনড় ছিলেন। এবং সব আত্মীয়কে থেকে যেতে বলেছিলেন। কারণ, ওর বাবাও এমনটাই চাইতেন।’
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০১৩ সালে মারা যান। ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন অভিনেত্রীর বাবা।

One Reply to “বাবার মৃত্যুর ৬ দিন পর ডিজে পার্টি, কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা”
Comments are closed.