বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সবসময় আলোচনায় থাকের খবরের শিরোনামে। তার বিবাহ বিচ্ছেদ, ধর্মীয় বিষয়, প্রাক্তন স্বামীর বিয়ে এসব নিয়ে নানা কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন বারবার।
নির্যাতন, ব্লাকমেইলসহ একাধিক অভিযোগ তোলেন স্বামীর বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন স্বামী আদিল। কারাগারে থাকেন মাসখানেক। এরপর জামিনে মুক্তি পেয়ে আবারও বিয়ে করেন আদিল। চলতি মাসে ‘বিগ বস ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন পথচলা শুরু করেন তিনি। তবুও রাখির সঙ্গে বিবাদ মিটছে না তার।
অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন আদিল। যে কারণে নাকি ভারত ছেড়েছেন রাখি। এমনটাই দাবি সাবেক স্বামীর। শুধু তাই নয়, আদিল বলছেন- ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি।
বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বাই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুলেছেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একগুচ্ছ মামলা করেছি রাখির বিরুদ্ধে। যেসব মামলায় সহজেই জামিন পাচ্ছেন না তিনি। সে কারণেই কয়েকমাস ধরে ভারত ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন। সে যেদিন দেশে ফিরবে, সেদিনই দু’ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।’

Comments are closed.