ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির প্লে-বয় তকমা পেয়েছেন অনেক আগেই। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এসে থিতু হলেন এক নারীতে।
গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারছেন না। এর কারণ হচ্ছে, ভিডিওতে সাধারণত অনুরাগীদের বোকা বানানোর জন্য প্রাঙ্ক বা মজা করে থাকেন।
তেমনভাবেই এই বিয়ের ছবিগুলোও প্রাঙ্ক কি না—সন্দেহ দর্শকবৃন্দদের। তবে এই বিষয়টি এড়িয়ে যাননি সালমান।
অনুরাগীদের সন্দেহ দূর করতে জানিয়েছেন, সত্যিই বিয়ে করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজের স্টোরিতে সালমান লেখেন,
‘আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি।
নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সহজ রাখতে চেয়েছি।’
আর এই মুহূর্তে বিনয়ের সঙ্গে মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাইছি।
এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা মানুষের সুখের মুহূর্তে পাশে দাঁড়াতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
এরপর সবশেষে এ ইউটিউবার-অভিনেতা আরও লেখেন, ‘আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব।’
এর আগে, স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেন সালমান।
সেসব ছবির ক্যাপশনে লিখেছেন— বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
এরপরই নেটিজেনরা সন্দেহ প্রকাশ করেন সালমানের বিয়ে নিয়ে। সেসবের উত্তর দিতেই নিজের স্টোরিতে সালমান জানান, বিয়ের ঘটনাটি সত্যি।
আরও পড়ুন:
- কুমিরের পেট থেকে নিখোঁজ অস্ট্রেলীয়ার জেলে উদ্ধার
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- আগামী সপ্তাহেই হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়
- কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা
- কবে হবে ঈদুল আজহা, জানালেন সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা
- বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনার মৃত্যু
- এলপিজির নতুন মূল্য নির্ধারণ ঘোষণা হবে আজ
- এসএসসি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
- শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু
- মহান মে দিবসে প্রবাসী দের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবী তুলে ধরেছেন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
