ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

কক্সবাজারের রামুতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আলী আহমদ (৭০)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান,

কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিল।

রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান গণমাধ্যমকে বলেন,

বিষয়টি রেল পুলিশের দায়িত্বে। রেল পুলিশকে নিহতের তথ্যটি জানানো হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card