মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক (ইন্না………উন)।
তথ্যটি নিশ্চিত করে তার ছেলে শরৎ জানান, ‘আজ সোমবার সকাল ১০টায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা।’
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ।
পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি।
চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখন থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক। সেখানে দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক ।
অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক ।
অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।
আরও পড়ুন:
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- আজ আন্তর্জাতিক মা দিবস
- অতি প্রবল ঘূর্ণিঝড় অবশেষে দুর্বল হয়েছে ‘মোখা’
- মোখা‘র বিপৎসংকেত উপেক্ষা করে বেরিয়ে বাড়ি ফিরলেন মৃত
- সেন্ট মার্টিনে মোখা’র আঘাতে ভেঙে গেছে দুর্বল স্থাপনা!
- জাহাঙ্গীরকে আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
- ছিন্নভিন্ন হয়ে গেছে সেন্টমার্টিন, নিহত ২
- ১৫ মে ’র এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- যিশুর সাক্ষাৎ পেতে অনাহারে কেনিয়ায় মৃত্যু বেড়ে ২০০
- উরফির চা পানে বাঁধা দিলো ব্যারিকেড!
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
