চাঁদপুর-ঢাকাসহ সব জেলায় লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় মোখা উপকূল পেরিয়ে যাওয়ায় ও মহাবিপদ সংকেত তুলে নেয়ার পর চাঁদপুর-ঢাকাসহ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চালু করেছে বিআইডব্লিউটিএ।

সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত থেকে চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় গত শুক্রবার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

এরপর চাঁদপুর-ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে ৬০ ঘণ্টা বন্ধ থাকে। সোমবার (১৫ মে) মোখার মহাবিপদ সংকেত তুলে নেয়ায় ওই রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card