ঘূর্ণিঝড় মোখার বিপৎসংকেত উপেক্ষা করে রিকশা নিয়ে বের হয়েছিলেন জাহেদ আলী। হঠাৎ তাঁর গায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এ সময় আগুন লেগে তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়।
আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে।
পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহেদ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান গণমাধ্যমকে বলেন,
‘বিপৎসংকেত উপেক্ষা করে রিকশা নিয়ে অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ে।
ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরে যায়। আগুনে রিকশাচালক জাহেদের শরীরে বিভিন্ন অংশ পুড়ে যায়।’
পুলিশ সূত্রে জানা যায়,
‘স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে জাহেদ আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।’
জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তবে পরিবার নিয়ে তিনি নগরের কুলগাঁও বটতল এলাকায় থাকেন। তাঁর আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।
নিহত জাহেদ আলীর শ্বশুর আইয়ুব আলী আজ বিকেলে গণমাধ্যমকে বলেন,
‘কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা মামলা করব না। লাশ দ্রুত দাফন করতে চাই।’
আরও পড়ুন:
- সেন্ট মার্টিনে মোখা’র আঘাতে ভেঙে গেছে দুর্বল স্থাপনা!
- জাহাঙ্গীরকে আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
- ছিন্নভিন্ন হয়ে গেছে সেন্টমার্টিন, নিহত ২
- ১৫ মে ’র এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- যিশুর সাক্ষাৎ পেতে অনাহারে কেনিয়ায় মৃত্যু বেড়ে ২০০
- উরফির চা পানে বাঁধা দিলো ব্যারিকেড!
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’

Comments are closed.