আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বর্তমানে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তামিম-সাকিবদের খেলা দেখতে সুদূর ইংল্যান্ডে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের আশার বাণী শুনিয়েছেন তিনি।
ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
তবে বাংলাদেশ দলের নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে বর্মানে দলের সঙ্গে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরপর দুই সিরিজে না থাকায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে কি বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন এই তারকা।
গতকাল ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচকালীন সময়ে গণমাধ্যমের তা পরিষ্কার করেছেন বিসিবি বস পাপন।
রিয়াদের বিশ্বকাপে খেলার বিষয়ে প্রশ্ন আসলে তিনি বলেন, ‘আমার ধারণা মাহমুদউল্লাহ রিয়াদ থাকবে বিশ্বকাপ দলে।’
এর আগে মাহমুদউল্লাহ প্রসঙ্গে কথা বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলছিলেন,
‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)।
কিন্তু তিনি অবশ্যই আমাদের পরিকল্পনায় আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি, এখন দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’
পাপন আরও বলেন,
‘আমার ধারণা মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবে। হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)।
এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ জিনিসগুলোই চিন্তা করে (তাকে স্কোয়াড় থেকে বাদ দেওয়া হয়েছে)।’
আরও পড়ুন:
- ভারত -পাকিস্তানকে টপকে গেলো টাইগাররা, কি হবে কাল!
- কিসের ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা মিম!
- কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বাসিন্দারা
- যানজটে দুর্ভোগ; গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল
- ৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ
- জেএসডি সভাপতি আ স ম রবের শয্যাপাশে মির্জা ফখরুল
- কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- পদ্মা সেতুতে ১০ মাসে ৭শ কোটি টাকার টোল আদায়
- আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রেস্টুরেন্টের স্বাদে জ্যামাইকা গ্রিল চিকেন বানান
- ৮ নম্বর সংকেতে সেন্টমার্টিনের বাসিন্দারা আতঙ্কে !
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে

Comments are closed.