ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর পরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই।
সম্প্রতি নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে শাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, আর পেছনে হাঁটছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে ছেলেকে নিয়ে সময় কাটাতেই তারা রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন।
সেখানে শাকিবের সঙ্গে ছেলেকে পার্কে ঘুরছেন বুবলী। কালের কণ্ঠের হাতে বেশ কিছু ছবি এসেছে। যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।
তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।
ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।
দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।
সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’
দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথা বলেছিলেন শাকিব।
সেই সঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে।
এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছু দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা।
এদিকে, চলতি মাসেই শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।

3 Replies to “ছেলেকে নিয়ে নিউ ইয়র্কে আইল্যান্ডে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী”
Comments are closed.