সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকা অমিতাভ বচ্চনের। কয়েকদিন আগে জ্যাম এড়াতে বাইকে চড়ে সমালোচনার পর সম্প্রতি এক পাকিস্তানি শিশুর প্রশংসা করে বিপাকে অমিতাভ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য।
নেট দুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বিগ-বি। সেখানে দেখা গেছে একটি ছোট বালক ক্রিকেট খেলছে।
একের পর এক চোখ ধাঁধানো শট মারছে সে। যা দেখে বাহবা দিচ্ছে গোটা নেটপাড়া।
শিশুর ভিডিওটি শেয়ার পর্যন্ত নেটাগরিকদের চোখে ঠিক ছিলেন অমিতাভ। কিন্তু বিপদ ডেকে আনেন ক্যাপশনের কারণে।
অমিতাভ ভিডিওর সঙ্গে লিখেছিলেন,
‘ভারতের ক্রিকেটের ভবিষ্যত সুরক্ষিত হাতেই রয়েছে। এতেই বেঁধেছে বিপত্তি। কেননা ওই শিশুটি ভারতের চিরশত্রু পাকিস্তানের।
তাকে ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যত বলাতেই রেগে আগুন নেটিজেনরা। চরম ট্রলের শিকার হতে হয়েছে অভিনেতাকে।
কেউ ভুল ধরিয়ে দিয়ে বলেছেন, শিশুটি পাকিস্তানের। কেউ আবার অমিতাভের চরম নিন্দা করেছেন।’
জানা যায়, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দাপটের সঙ্গে রাজত্ব করছে এই শিশুটি। সে পাকিস্তানের বাসিন্দা। তার সঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের কোনও সংযোগই নেই।
ভুলক্রমে তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলতেই বিপত্তি এসে জেঁকে বসেছে অমিতাভের কাঁধে। তবে এ নিয়ে অভিনেতা কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন :
- যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী জেন ফন্ডা
- বাংলাদেশ ও ভারতের মধ্যে খুলছে বাণিজ্যের নতুন দ্বার
- গাজীপুরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেলেন স্বামী!
- পাবনায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১
- রিকশাচালক সেন্টুর সাহায্যে এগিয়ে এলেন ফারাজ
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা থেকে ঢাকায় ফিরেছেন
- ঘুমন্ত স্ত্রীকে হত্যার পর সন্তানসহ স্বামী নিখোঁজ
- ভালো নেই সেই অক্সিজেন পাইপ লাগানো রিকশাচালক
- হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার; প্রথম ফ্লাইট ২১ মে
- প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার
- তীব্র গরমে এই বৃষ্টি যেন নগরবাসীর ভোগান্তি
- ৩০টি মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের
- ঈদুল আযহায় বন্ধ রাখা হবে মেট্রোরেল
- বাসায় ফিরলেন পরীমনি
- নারায়ণগঞ্জের ভিক্টোরিয়ায় ফের দালাল সিন্ডিকেট
- ‘ব্ল্যাক লাইট’ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষ দশে
- শেখ হাসিনা এসেছিলেন বলেই গণতন্ত্র ফিরেছে: খোকন সাহা
- শীঘ্রই নারায়ণগঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন
- উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা
- নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাকচাপায় ব্যক্তির মৃত্যু

Comments are closed.