আজ সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের।
আগামীকাল মঙ্গলবার তার মরদেহ দেশে আনা হবে। তার আগে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
এদিক প্রয়াত চিত্রনায়ক ফারুকের ছেলে রওশন জানান, তার বাবা ফারুকের মরদেহ মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।
এর আগে, পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি জানিয়েছিলেন আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা।
প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি।
চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখন থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক। সেখানে দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন :
- ‘নিজের জীবনের জন্য আমার কখনো মায়া নেই’
- চুয়াডাঙ্গা সীমান্ত থেকে চোরাকারবারির মরদেহ উদ্ধার
- জীবননগরে প্রকাশ্যে ধূমপান ৫ জনকে জরিমানা
- ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের
- দৌলত হোসেন হত্যা মামলায় ১৬ আসামীর একদিন করে রিমান্ড মঞ্জুর
- খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৫ জুন
- ‘মোখা’র রাতে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
- জাবি শিক্ষার্থীকে নিজ বাসায় ধর্ষণ চেষ্টা, আটক ২
- রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা
- ধর্ষণ মামলায় অবশেষে কারাগারে পাঠানো হলো বড় মনিরকে
- মেডিকেলে চান্স না পেয়ে আত্নহত্যা করলো শিক্ষার্থী!
- ফতুল্লায় যৌতুকের দাবিতে আইনজীবী স্ত্রীকে মারধর
- মোখায় স্থগিত এসএসসি পরীক্ষাগুলো কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
- প্রতারক কামালের বিরুদ্ধে মানহানী মামলায় সমন জারি
- ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে ৩ লবণচাষির মৃত্যু
- ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের যা বললেন বিসিবি সভাপতি
