নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জামির আহমেদকে (৩৫) আটক করা হয়েছে।
সোমবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
রোববার (১৪ মে) নারায়ণগঞ্জে আড়াইহাজার থানাধীন পুরিন্দা বাজার এলাকা থেকে মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী একই এলাকার আহমেদ সওদাগরের ছেলে জামির আহমেদকে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে র্যাব জানায়, আটক আসামি জামির আহমেদ আড়াইহাজার থানাধীন পুরিন্দা এলাকার বাসিন্দা।
জামির আহমেদ ২০২১ সালের নভেম্বর মাসে সোনারগাঁ থানাধীন জামপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ৩৭ বোতল ফেনসিডিলসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হাতেনাতে আটক হয়।
পরবর্তীতে সোনারগাঁ থানায় আসামি জামির আহমেদের বিরূদ্ধে একটি মাদক মামলা করা হয়। মামলার পর আসামি জামির আহমেদ জামিন নিয়ে পলাতক হয়।
র্দীঘদিন ধরে সে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে পলাতক ছিল। এরই প্রেক্ষিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটক আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গা সীমান্ত থেকে চোরাকারবারির মরদেহ উদ্ধার
- জীবননগরে প্রকাশ্যে ধূমপান ৫ জনকে জরিমানা
- ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের
- জাবি শিক্ষার্থীকে নিজ বাসায় ধর্ষণ চেষ্টা, আটক ২
- রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে ৩ লবণচাষির মৃত্যু
- এসএসসির স্থগিত পরীক্ষা ২৩ মের পর: শিক্ষামন্ত্রী

Comments are closed.