চুয়াডাঙ্গা সীমান্ত থেকে চোরাকারবারির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মোহাম্মদ আলী পান্না (৩৯) নামে এক চোরাকারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী পান্না একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান,

‘সকালে হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগানে নিহতের  মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রোববার রাতের কোনো এক সময় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।’

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card