সুরকার রহমানের বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগ

সুরকার এ আর রহমানের সময়টা বোধ হয় একেবারেই ভালো যাচ্ছে না।

রোববার পুণেতে রহমানের অনুষ্ঠান বন্ধ করে পুলিশ। যদিও কোনোরকম বাধা না দিয়েই মঞ্চ ছাড়েন সুরকার।

তবে এই ঘটনার পর এবার নতুন ঝামেলায় জড়ালেন সুরকার ।

মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান-টু’ ছবিতে ‘বীরা বীরা’ গানটি নিয়ে বিতর্ক। ছবিতে সুর বাঁধার দায়িত্ব ছিল রহমানের কাঁধে।

দিল্লি নিবাসী ধ্রুপদ শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন দাগরের অভিযোগ, তার বাবা-চাচার সুর নকল করা হয়েছে ‘বীরা বীরা’ গানে।

মণি রত্নমের প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলেছে।

তাদের কথায়, সস্তা প্রচার ও টাকার জন্য এই অপপ্রচার করছে।

‘বীরা বীরা’ গানটি আসলে ত্রয়োদশ শতাব্দীর নারায়ন পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নেওয়া।

অন্যদিকে, ওয়াসিফুদ্দিন চিঠি পাঠিয়েছেন অস্কারজয়ী সুরকারকে।

তার দাবি, ‘মাদ্রাজ টকিজ ও মিস্টার রহমানের আমার পরিবারের থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। আমি অনুমতি দিতাম না এমন তো বলিনি। গানের সুর এক, শুধু পরিবেশনে বদল আনা হয়েছে।’

প্রসঙ্গত, ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে এই মণি রত্নম পরিচালতি এই ছবি। যদিও ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ২০২২ সালে।

এবার মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ। ইতোমধ্যে প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

আরও পড়ুন:

এনএএন টিভি