লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে দেশের অন্যতম নাট্যকার ও নির্মাতা মোহন খানকে। দীর্ঘদিন হলো ব্রেন টিউমারে ভুগছেন তিনি।
শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলে বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে তাকে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক।
কিছুদিন আগে ব্রেন টিউমার অপসারণ করা হয় মোহন খানের। এরপর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন।
চলতি সপ্তাহে ঘাড়ে আরও একটি অস্ত্রোপচার করা হয় এমন তথ্য উল্লেখ করে অলিক বলেন,
‘ওনার ব্রেন টিউমার অপারেশন করা হয়েছিল। এরপর ঘাড়েও একটি অপারেশন হয়।
মাঝে বাসায় ফেরার পর পড়ে গিয়ে আঘাতও পান তিনি। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এই পর্যায়ে সবার কাছে দোয়া কামনা করছি।’
মোহন খানের সাড়া জাগানো নাটকের নাম ‘তিতির ও শঙ্খচিল’। বিটিভিতে প্রচারিত এই নাটকটি প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন।
অসংখ্য নাটকের নির্মাতা ও রচিয়তা মোহন খান। একসময় নির্মাতা হিসেবে করেছেন আধিপত্য। তার নির্মাণের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। আর রচনার সংখ্যা তিন শতাধিক।
আরও পড়ুন:
- শৌচাগার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- নদীতে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
- নরসিংদীতে বজ্রপাতে দুই যুবক নিহত
- নদীতে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
- ঘূর্ণিঝড় ‘মোচা’ হতে পারে ১১-১৫ মে’র মধ্যে
- ছয় বছরের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলো আফিফ
- আসন্ন ৫ সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
- দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
- গাইবান্ধায় বাবার জানাজায় ছেলের মৃত্যু
- ৩০ বছর পরিচয় পাল্টিয়েও রক্ষা হলো না পলাতক আসামির
- মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বাড়ল চিনির দাম
- ঝিনাইদহে পান চুরি সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধার মৃত্যু
- নিখোঁজের দুদিন পর মিলল বাবা-ছেলের মরদেহ

Comments are closed.