মাদারীপুরের সদর উপজেলায় বসতঘরের শৌচাগার থেকে মহিউদ্দিন খান (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) সকালে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনার তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত মহিউদ্দিন খান (৪০) ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খানের ছেলে। মহিউদ্দিন ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট।
ইতালি প্রবাসী বড়ভাই নাঈম খানের পাঠানো অর্থ দিয়ে সংসার চালাতো সে।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে পুলিশ ও স্থানীয়রা জানায়,
‘মহিউদ্দিন খান ও তার মা সুফিয়া বেগম ওই বাড়িতে বসবাস করতেন। সুফিয়া বেগম তার মেয়ের বাড়িতে বেড়াতে গেলে গতকাল রাতে বাসায় একাই ছিলেন মহিউদ্দিন।
সকালে গৃহপরিচারিকা রিনা বেগম তালা খুলে ঘরে প্রবেশ করলে বাথরুমের শৌচাগার মহিউদ্দিন খানের মরদেহ পরে থাকতে দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে মহিউদ্দিনের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা সুফিয়া বেগম বলেন,
‘আমার মহিউদ্দিন এভাবে মরতে পারে না। আমার ছেলেকে কেউ শত্রুতা করে মেরে ফেলেছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন,
‘মহিউদ্দিনের বুকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ফলাফল না পাওয়া পর্যন্ত এই ঘটনার রহস্য উদঘাটন করা যাচ্ছে না।
নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আরও পড়ুন:
- নরসিংদীতে বজ্রপাতে দুই যুবক নিহত
- নদীতে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
- ঘূর্ণিঝড় ‘মোচা’ হতে পারে ১১-১৫ মে’র মধ্যে
- ছয় বছরের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলো আফিফ
- আসন্ন ৫ সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
- দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
- গাইবান্ধায় বাবার জানাজায় ছেলের মৃত্যু
- ৩০ বছর পরিচয় পাল্টিয়েও রক্ষা হলো না পলাতক আসামির
- মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বাড়ল চিনির দাম
- ঝিনাইদহে পান চুরি সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধার মৃত্যু
- নিখোঁজের দুদিন পর মিলল বাবা-ছেলের মরদেহ

Comments are closed.