সেলফি তুলে টাকা চাইলেন উরফি জাভেদ!

বর্তমানে টেলিভিশনের পর্দায় আলোচিত-সমালোচিত একটি  নাম উরফি জাভেদ। বিশেষত তার সৃজনশীল পোশাকের জন্য বিশেষ পরিচিত। সম্প্রতি উরফিকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল। ফ্যাশনিস্তাকে দেখেই ঘিরে ধরেছিল ভক্তরা। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে,

‘উরফিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখেই ভক্তরা ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেছেন। তবে রাতারাতি দর বাড়িয়ে নিলেন ফ্যাশনিস্তা। সেলফিতে পোজ দেওয়ার আগে সাফ বলে ওঠেন, পয়সা নিকালো। এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।’

এবারে হলুদ রঙের কুর্তি পরে উরফিকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। কুর্তির সঙ্গে কানে বড় রিং ও চুলে খোপা বেধেছিলেন।

ঢাকা পোশাকে উরফিকে দেখে সকলে যেমন অবাক হয়েছেন তেমনই পোশাকের মধ্যে বিশেষত্ব আনতে প্যান্ট ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন তিনি।

পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন।

বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি। কেউ কেউ আবার তার সৃজনশীলতার জন্য প্রশংসা করছেন।

একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন। বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তার কাছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card