হাসপাতাল থেকে ফিরেই মঞ্চে ঝড় তুললেন শাকিরা

গত সপ্তাহেই পাকস্থলীর জটিলতা নিয়ে পেরুর হাসপাতালে ভর্তি হন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। চিকিৎসা শেষে চিরচেনা রূপে মঞ্চে ফিরেছেন গায়িকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কলম্বিয়ার একটি কনসার্ট মাতান শাকিরা। নিজের দেশ কলম্বিয়ার বোগোতাতে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চলতি বছর ১২তম স্টুডিও অ্যালবাম ‘ওমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’র কনসার্ট শুরু করেছেন এ শিল্পী। ৪৮ বছর বয়সী এ তারকা ব্রাজিল থেকে এ কনসার্ট শুরু করেন ১১ ফেব্রুয়ারি। এরপর পেরু মাতিয়ে এসেছেন নিজ দেশ কলম্বিয়ায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতের পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হবে শাকিরার কলম্বিয়ার সংগীত ভ্রমণ। এরপর দেশ ঘুরে ঘুরে চিলি, আর্জেন্টিনায় পারফর্ম করতে দেখা যাবে তাকে।

সর্বশেষ আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্ম করার কথা রয়েছে শাকিরার। সেখানে পারফর্ম করার মধ্য দিয়েই শেষ হবে শাকিরার আন্তর্জাতিক সংগীত ট্যুর।

এনএএন টিভি