ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইকুয়েডরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।
ইকুয়েডরের কর্মকর্তারা জানান, গত রবিবার দেশটির আলাউসি শহরে ভারী বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানায়, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৬৭ জন।
এরপর শনিবার এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।
এই ভূমিধসের এক সপ্তাহ আগে ইকুয়েডরের একটি অঞ্চলে ভূমিকম্পে ১৫ জন মারা যান।
আরও পড়ুন:
- আইপিএল নিলামে ভারতসহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা
- আইপিএল খেলতে বিমানে করে ভারতে গেলেন মোস্তাফিজুর
- ওয়াসিম আকরাম স্ত্রীসহ এবার নাম লেখালেন সিনেমা ওয়ার্ল্ডে
- দক্ষিণি ছবি ‘দসারা’ দু’দিনেই গড়লো সর্বোচ্চ আয়ের রেকর্ড
- সরকারি অনুদানের একটি সিনেমা দেখেছেন ১২ জন দর্শক
- এনএএন টিভির চেয়ারম্যান ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে সিসিইউতে ভর্তি
- দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা
- দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- তিন মাসে নির্যাতনের শিকার ৫৬ সাংবাদিক!
- ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
