একাধিক সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে সন্ত্রাসী সংগঠন মুজাহিদিন-ই খালক (এমকেও)-এর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
আজ শনিবার (৪ এপ্রিল) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, তেহরানে অবস্থিত এমকেও-এর একটি সন্ত্রাসী সেলের সদস্য আবুল হাসান মোন্তাজের এবং ওয়াহিদ বানি-আমেরিয়ানকে বিচারিক প্রক্রিয়া এবং সর্বোচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদনের পর ফাঁসি দেওয়া হয়েছে।
অভিযুক্ত দুই ব্যক্তি রাজধানীজুড়ে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরণে এবং বিদেশি শত্রুদের নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করেছিল জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে।
দলটির নেতৃত্বের নির্দেশনায় এমকেও সেলটি ইরানের স্পর্শকাতর স্থান, জনসমাগম স্থান এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য একটি সশস্ত্র গোষ্ঠী গঠন করেছিল। জানা গেছে, এই ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য রকেট লঞ্চার ব্যবহার করে গোয়েন্দা কার্যক্রমে জড়িত ছিল।
একটি সন্ত্রাসী অভিযান চালানোর চেষ্টার সময় মোন্তাজের এবং বানি-আমেরিয়ানকে বেশ কয়েকটি রকেট লঞ্চারসহ গ্রেফতার করা হয়েছে। তদন্তে দলটির সঙ্গে যুক্ত বাসস্থানগুলো থেকে এই ধরনের হামলার জন্য ব্যবহৃত বিস্ফোরক সামগ্রী ও সরঞ্জামও উদ্ধার করা হয়।
দুই দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমকেও-কে সমর্থন এবং একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যপদের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল। তাদের বিচার ও দণ্ডাদেশ নিশ্চিত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
