বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলবার্টা প্রদেশে দেশের জ্বালানি কেন্দ্র প্রকল্প অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গত মার্চে ক্ষমতায় আসার পর থেকেই মার্ক কার্নি সতর্ক করে আসছেন যে, ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব বাণিজ্য কাঠামোর পরিবর্তনের ফলে কানাডা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে।
তিনি বলেন, কানাডাকে বড় অবকাঠামোগত ব্যয় ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে হবে যাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হতে না হয়।
মার্ক কার্নির গঠিত মেজর প্রজেক্টস অফিসকে দ্রুত প্রকল্প অনুমোদন, অর্থায়ন সহজীকরণ ও বিনিয়োগ সুরক্ষায় দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রথম পাঁচটি প্রকল্প, যা ইতোমধ্যে শুরু হয়েছে। সেগুলো হলো, ব্রিটিশ কলাম্বিয়ায় একটি এলএনজি প্ল্যান্ট, অন্টারিওতে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র, মন্ট্রিয়েল বন্দরের সম্প্রসারণ এবং দুটি খনি প্রকল্প।
মার্ক কার্নি আরো জানান, আর্কটিক অঞ্চলে সর্ব-মৌসুমি বন্দর অবকাঠামো প্রকল্পকে তিনি অগ্রাধিকার দেবে। যা জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। কারণ, ওই অঞ্চলে রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পদের প্রতিযোগিতা বাড়ছে।
তিনি আরো বলেন, ‘আমাদের সুরক্ষার জন্য আমরা আর ভৌগোলিক অবস্থার ওপর নির্ভর করতে পারি না। ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাবে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্ক কার্নি প্রবৃদ্ধি পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছেন।’
যুক্তরাষ্ট্রের অটো, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ কানাডার এই তিনটি গুরুত্বপূর্ণ শিল্পখাতকে চাপে ফেলেছে এবং কর্মসংস্থান হ্রাস করেছে। ফলে গত আগস্টে কানাডার বেকারত্বের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১ শতাংশে। যা মহামারির বাইরে ২০১৬ সালের পর সর্বোচ্চ।
সূত্র : নিউইয়র্ক টাইমস।

One Reply to “ট্রাম্পের হুমকিতে থাকা অর্থনীতি জোরদারে কানাডার প্রধানমন্ত্রীর বড় প্রকল্প ঘোষণা”
Comments are closed.