পাকিস্তানে হাসপাতালের ছাদে মিললো ২ শতাধিক লাশ!

পাকিস্তানের মুলতানের নিশতার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে প্রায় দুই শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ছিল পচা-গলা।

পাকিস্তানি সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্তে ছয় সদস্যের এক কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ওই মৃতের স্তূপের ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করছেন, মরদেহগুলো ‘গুম’ হওয়া বেলুচ বিদ্রোহীদের।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাকস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহি বলেছেন, মরদেহগুলো ছাদে ফেলে রেখে অমানবিক কাজ করা হয়েছে। এ ঘটনায় দায়ী কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তারিক জামান গুজ্জার জানান, একজন তাকে নিশতা হাসপাতালের মর্গের ছাদে পচা-গলা মরদেহের বিষয়ে জানিয়েছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের ডাক্তারদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, মরদেহগুলো শিক্ষার উদ্দেশে মেডিকেলের শিক্ষার্থীরা ব্যবহার করেন। চিকিৎসা শিক্ষার কাজেও যদি লাশগুলো ব্যবহার করা হয়, তবু জানাজার পর যথাযথভাবে দাফন করা উচিত ছিল, কিন্তু সেগুলো ছাদে ফেলে রাখা হয়।