রোমানিয়ার বন্যায় ৪ জনের মৃত্যু

রোমানিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

কয়েক দিনের টানা বৃষ্টির পর নদীর পানি বাড়তে থাকায় ইউরোপের মধ্যাঞ্চলের অধিকাংশ ও পূর্বাঞ্চলের কর্তৃপক্ষরা সতর্ক অবস্থানে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রোমানিয়ায় চারজনের মৃত্যু হয়েছে।

 

বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযানের সময় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাটি এলাকায় তাদের মরদেহ পাওয়া গেছে। দেশের ১৯টি এলাকায় কয়েক ডজন লোককে তাদের বাড়িঘর থেকে উদ্ধার করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) থেকে ঘূর্ণিঝড় বরিস অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া, আর স্লোভাকিয়ার কিছু অংশে উচ্চ বাতাস ও অস্বাভাবিক প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

 

Share this news as a Photo Card