ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মসজিদে বিস্ফোরন, আহত ৫৪ জন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুল কমপ্লেক্সের ভেতর অবস্থিত মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

জাকার্তার পুলিশ প্রধান আসেপ এডি সুহেরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ের এই স্থানে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।

সুহেরি বলেন, হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা ৫৪। আহত ব্যক্তিদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যায়ে রয়েছে। তাঁদের মধ্যে কারও কারও শরীর বিস্ফোরণে দগ্ধ হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card