ভারতের ১৮তম লোকসভার নির্বাচনী কার্যক্রম শেষে এবার ভোট গণনা চলছে। চলতি বছর পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেক তারকাকেই প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তারকাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
১.বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের চেয়ে প্রায় ৫৩ হাজার ভোটে এগিয়ে আছেন।
২. ঘাটাল কেন্দ্রে মুখোমুখি লড়াই করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা দেব ও হিরণ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব তার প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চ্যাটার্জীর থেকে আট হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে আছেন নির্বাচনে।
৩. পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রে মুখোমুখি লড়াই করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী এবং বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চ্যাটার্জী। তাদের মধ্যে ১৭ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে আছেন রচনা।
৪. তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের চেয়ে পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
৫.মপুরে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জীর বিপরীতে বিজেপি থেকে দাঁডড়িয়েছিল তারই প্রাক্তন জামাই কবীর কৃষ্ণ বসু। তবে প্রতিদ্বন্দ্বিতায় আট হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন কল্যাণ ব্যানার্জী প্রায়।
