গ্রামবাসীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা বোকো হারামের সদস্যরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে বলেন, হামলায় ছয় সেনাসদস্যসহ ৬০ জন নিহত হয়েছেন।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার সেনাবাহিনী বোরনো রাজ্যে বোকো হারাম ও তাদের সহযোগী আইএসআইএল (আইএসআইএস)-এর শাখা আইএসডব্লিউএপি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানায়, এই অঞ্চলের নিয়ন্ত্রণ বোকো হারামের কমান্ডার আলি এনগুল্ডের হাতে রয়েছে বলে ধারণা করা হয়, এবং তিনিই এই হামলার নেতৃত্ব দিয়েছেন।
দারুল জামার বাসিন্দা বাবাগানা মালা, যিনি সেনাদের সঙ্গে পালিয়ে ৪৬ কিলোমিটার দূরের বামা শহরে গিয়েছেন, জানান তিন দিন আগে থেকেই গ্রামে জঙ্গিদের জড়ো হওয়ার তথ্য সেনাদের দেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত কোনো সেনা পাঠানো হয়নি। তার ভাষায়, ‘তারা সেনাদের পরাস্ত করেছিল, যারা পরে আমাদের সঙ্গে বামা শহরে পালিয়ে আসে।’ অনেক ভুক্তভোগী ছিলেন বামার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তুচ্যুত ক্যাম্পের বাসিন্দা, যা চলতি বছর কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল।
সূত্র: আল জাজিরা

One Reply to “নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় সেনাসদস্যসহ নিহত ৬০”
Comments are closed.