ভালোবাসার অপরাধে নির্মমভাবে খুনের শিকার হলেন দুই তরুণ-তরুণী। তাদের এই সুন্দর সম্পর্ক মেনে নিতে চায় নি দুই পরিবারের কেউ। পরিণত হয় ভয়াবহ। জাত-পাতের কারণ দেখিয়ে দুজনকে নির্মামভাবে হত্যা করে লাশের সঙ্গে পাথর বেঁধে ফেলে দেয়া হয় ভয়ঙ্কর কুমিরের ডেরায়.
জানা যায়, ভালোবাসার অপরাধে নির্মমভাবে খুনের শিকার হলেন দুই তরুণ-তরুণী। মেয়েটির পরিবারের লোকজন শুধু খুন করেই ক্ষান্ত হয়নি।
এরপর পাথরে বেঁধে লাশগুলো ফেলে দেওয়া হয় কুমিরভরা নদীতে।
নির্মম এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়,
এরই মধ্যে শিবানি ও রাধেশ্যামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুজনের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন রাধেশ্যামের বাবা।
এরপরই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, তারা দুজন পালিয়ে গেছে। তবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় পুলিশ।
ওই তরুণীর বাবাসহ আত্মীয়-স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পরিবারটি দুজনকে হত্যার দায় স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।
শিবানি তমারের পরিবার জানায়, শিবানি ও রাধেশ্যামকে গত ৩ জুন গুলি করে হত্যা করা হয়। পরে পাথরে বেঁধে মরদেহ চম্বল নদীতে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আমরা ওই তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা হত্যার দায় স্বীকার করেছে। পরে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন :
- ‘ লাল শাড়ি ’ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা
- রাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- সপরিবারে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি
- দুই দেশ থেকে ৪০৮ কোটি ৪২ লাখ টাকার সার কিনবে সরকার
- শরীর সুস্থ রাখতে সকালে খালি পেটে কী কী খাবার খাওয়া যাবে?
- নানা কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে ওয়েবসাইটে বিক্রি
- মালয়েশিয়ার রাজা-প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার
- সাংবাদিক নাদিম হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৬ নতুন রোগী

Comments are closed.