ভারতে বন্যায় নিজের জীবন বাজি রেখে বাছুরকে বাঁচালেন এক ব্যক্তি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। চার দিকে শুধু পানি আর পানি। বন্যায় রাজ্যটির ৩০টি জেলাজুড়ে ২৪ লাখ মানুষ এবং ১১ লাখেরও বেশি প্রাণী ক্ষতির মুখে পড়েছে।

আসামের বন্যার বহু ভিডিও সামনে আসছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে, এক ব্যক্তিকে গলা-সমান পানিতে নেমে একটি বাছুরকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। ইনডিয়া টুডের তথ্য।

 

বিপদের সময়ও স্বার্থ ভুলে অবলা প্রাণীর জন্য নিজের জীবন বিপন্ন করার এই ভিডিও সবার প্রশংসা কুড়িয়েছে।

এনএএন টিভি