যুক্তরাষ্ট্রে অভিবাসী ও অ-অভিবাসী উভয় ধরনের ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজা সংশ্লিষ্টতা আছে কিনা যাচাই-বাছাই করবে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি এমনই এক নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন।
রয়টার্স সংবাদ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই নির্দেশনায় বলা হয় গত ২০০৭ সালের ১লা জানুয়ারীর পর গাজা উপত্যকায় ভ্রমণকারী সকল মার্কিন ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করা হবে। এই নির্দেশনা অভিবাসী ও অ-অভিবাসী উভয় ধরনের ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য। যার মধ্যে এনজিও কর্মী এবং কূটনৈতিক বা সরকারী কাজে গাজা ভ্রমণকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এতে আরও বলা হয়, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে নিরাপত্তা-সংক্রান্ত কোনো উদ্বেগজনক তথ্য পাওয়া যায়, তবে সেই আবেদনকারীর বিষয়ে একটি সিকিউরিটি অ্যাডভাইজারি ওপিনিয়ন (এসএও) জমা দিতে হবে। যা আন্তঃসংস্থা তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে আবেদনকারী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা।
