মালয়েশিয়ায় জুমার নামাজ ছাড়লে হতে পারে ২ বছরের জেল

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অকারণে জুমার নামাজে অনুপস্থিত থাকলে মুসলিম পুরুষদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

সাজার মেয়াদ হতে পারে সর্বোচ্চ দুই বছরের জেল, তিন হাজার রিঙ্গিত জরিমানা (প্রায় ৮৬ হাজার টাকা) বা উভয় দণ্ড।

সোমবার রাজ্যের শরিয়াহ ফৌজদারি আইনের আওতায় নতুন এ বিধান জারি করেছে রক্ষণশীল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস) শাসিত রাজ্য সরকার।

তেরেঙ্গানু রাজ্যের নির্বাহী সদস্য মুহাম্মদ খালিল আবদুল হাদি জানান

এমনকি একবার জুমার নামাজ ছেড়ে দিলেও তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।”

এর আগে শুধু টানা তিন সপ্তাহ জুমায় না গেলে শাস্তির বিধান ছিল।

নতুন আইনে বারবার ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকাকে শরিয়াহ লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

রাজ্য সরকার জানিয়েছে,

📌 মসজিদে সচেতনতার ব্যানার

📌 জনগণের অভিযোগ বা টহল দলের মাধ্যমে অনুপস্থিতদের শনাক্ত করা হবে।

এই সিদ্ধান্ত শরিয়াহ আইন কঠোরভাবে প্রয়োগে পাস দলের বড় উদ্যোগের অংশ।

দলটি এর আগেও হুদুদ আইন চালুর চেষ্টা করেছে, যেখানে চুরির শাস্তি অঙ্গচ্ছেদ ও ব্যভিচারের শাস্তি পাথর ছুড়ে হত্যা ছিল।

মালয়েশিয়ার ৩ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে দুই-তৃতীয়াংশ মুসলিম।

এখানে মুসলিমদের জন্য শরিয়াহ এবং সাধারণ নাগরিকদের জন্য সিভিল আইনের দ্বৈত কাঠামো চালু রয়েছে।

এনএএন টিভি