চাঁপাইনবাবগঞ্জে প্রেম থেকে বিয়ে, সন্তানের স্বীকৃতি দিচ্ছেন না স্বামী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমের সম্পর্ক থেকে নোটারীর মাধ্যমে বিয়ে হলেও স্বামী-স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। স্ত্রী জামিলা আক্তারের অভিযোগ, স্বামী ইমাম হোসেন জিসান তাদের ১৪ মাস বয়সী সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

২০২৩ সালের ৬ জুলাই তারা নোটারীর মাধ্যমে বিয়ে করেন। পরে পারিবারিক চাপে তালাকের নোটিশ দিলেও বৈবাহিক সম্পর্ক বজায় ছিল এবং সন্তান জন্ম নেয়। এখন জিসান বিয়েকেই অস্বীকার করছেন।

এ ঘটনায় মামলা চলমান রয়েছে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান। জামিলা আক্তার অভিযোগ করেন, এতে তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয়রা বিষয়টিকে পারিবারিক দ্বন্দ্বে একটি নিরপরাধ শিশুর জীবন বিপন্ন হওয়ার উদাহরণ হিসেবে দেখছেন।

এনএএন টিভি   / আহসান হাবীব