মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই জিলহজ্জ মাসের প্রথম দিন ঘোষণা করেছে। ইন্দোনেশিয়ায় জানিয়েছে ২৮ মে বুধবার থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। এর অর্থ হল, এশীয় দেশটিতে ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে মালয়েশিয়ায় ২৯ মে বৃহস্পতিবার থেকে মাস শুরু হবে। কারণ কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে চাঁদ দেখা যায়নি। এর অর্থ হল, মালয়েশিয়ায় ৭ জুন, শনিবার ঈদ উদযাপিত হবে।

মালয়েশিয়ার পরে ব্রুনাইও একই কথা জানিয়েছে। কর্তৃপক্ষ ঘোষণা করে যে চাঁদ দেখা যায়নি। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে ২৯ মে বৃহস্পতিবার থেকে। অতএব, ঈদুল আযহা ৭ জুন শনিবার উদযাপিত হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card