দীর্ঘ ২৪ দিন যুদ্ধকবলিত সুদানে আটকে থাকার পর জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে।
প্রসঙ্গত, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বাস করেন।
তাদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনার জন্য সৌদিতে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সব প্রস্তুতি নিয়েছে।
সুদানে দেশটির সামরিক এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাতের মধ্যে গত ২ মে প্রায় ৭০০ বাংলাদেশিকে ১৩টি বাসে খার্তুম থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে তাদের সৌদি জাহাজে করে জেদ্দায় নিয়ে যাওয়ার কথা ছিল।
তবে জাহাজের অভাবে সৌদি কর্তৃপক্ষ গতকাল তিনটি উড়োজাহাজের ব্যবস্থা করে।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায়,
‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ১৩৬ জনকে নিয়ে রোববার রাতে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এরপর আজ সকালে দেশে পৌঁছায় বিমানটি।’
কূটনৈতিক সূত্রে জানা যায়,
‘১৩৬ জনের মধ্যে ১৭ জন নারী ১১ জন শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।’
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি রয়েছেন।
এদের মধ্যে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন :
- পিরোজপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুণ নিহত
- রাজধানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
- নীলফামারীতে চার এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
- শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
- গাজীপুরে কারখানায় আগুন দিলো শ্রমিকরা
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা
- গিল-ঋদ্ধিমানের তাণ্ডবে রান পাহাড় গড়লো গুজরাট
- প্রধানমন্ত্রী না ফিরলে বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না
- ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ, মামলা চলবে
- রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন
- ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ মাতারবাড়ি বন্দর ছেড়ে গেল
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে আগুন
- নয়ামাটি হোসিয়ারী এলাকা রেডজোন
- সেলফি তুলে টাকা চাইলেন উরফি জাভেদ!
- রাঙ্গুনিয়ায় আলোচিত আইয়ুব হত্যা মামলার আসামি হাছান আটক
- মৌমাছি বিভ্রাটে বিমান উড়তে দেরি!

Comments are closed.