নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার অপরাধে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৭ মে) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় উপজেলার কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা গেছে,
‘রোববার সকালে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিন শিক্ষার্থীর কাছ থেকে নকল পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এ সময় ওই কক্ষে দায়িত্বরত চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।’
এদিকে, কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে নকল করার সময় এক শিক্ষার্থীকে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান,
‘রোববার পরীক্ষা কেন্দ্রে নকল করায় দুই কেন্দ্রের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন :
- শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
- গাজীপুরে কারখানায় আগুন দিলো শ্রমিকরা
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা
- গিল-ঋদ্ধিমানের তাণ্ডবে রান পাহাড় গড়লো গুজরাট
- প্রধানমন্ত্রী না ফিরলে বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না
- ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ, মামলা চলবে
- রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন
- ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ মাতারবাড়ি বন্দর ছেড়ে গেল
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে আগুন
- নয়ামাটি হোসিয়ারী এলাকা রেডজোন
- সেলফি তুলে টাকা চাইলেন উরফি জাভেদ!
- রাঙ্গুনিয়ায় আলোচিত আইয়ুব হত্যা মামলার আসামি হাছান আটক
- মৌমাছি বিভ্রাটে বিমান উড়তে দেরি!

Comments are closed.