শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় কৌশ্যল্লা রাণী মন্ডল (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (৭ মে) সন্ধ্যায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম (বাদল) বিষয়টি নিশ্চিত করেছেন।

কৌশ্যল্লা রাণী মন্ডল মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের খোকন চন্দ্র মন্ডলের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য হরিদাস মন্ডল জানান,

কৌশ্যল্লা রাণী মন্ডল শ্যামনগরে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মুন্সীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি মো. নুরুল ইসলাম (বাদল) জানান,

‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঈশ্বরীপুর থেকে প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি