যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হাউজটনে জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে উড্ডয়ন করবে এমন একটি বিমানের পাখায় জমায়েত হয়েছিল কয়েক হাজার মৌমাছি ।
আর এ কারণেই হাউজটন থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি আভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বিত হয় কমপক্ষে চার ঘণ্টা। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে-
ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে। কিন্তু ওই মৌমাছির কারণে তা বিকাল ৪টা ৩০ মিনিটের আগে আকাশে পাখা মেলতে পারেনি।
মৌমাছিগুলোকে তাড়াতে বারবার ব্যর্থ হচ্ছিল কর্তৃপক্ষ। একপর্যায়ে তারা সফল হয়। বিমানটি উড্ডয়ন করে।
ওই বিমানের একজন যাত্রী ছিলেন অঞ্জলী ইনজেতি। তিনি একজন সাংবাদিক ও লেখিকা। তিনি টুইটারে লিখেন-
হাউজটন থেকে আমার ফ্লাইট বিলম্বিত হচ্ছে। কারণ বিমানের একটি পাখায় জমায়েত হয়েছে মৌমাছি ।
মৌমাছিগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত বিমানটি ছাড়তে পারছে না; কিন্তু কিভাবে এ ঘটনা ঘটল?
আমরা যখন আকাশে উড়ব, তখন মৌমাছিগুলো সরে যেতে পারল না? বিমানের কাছে গিয়ে স্প্রে করতে দেওয়া হচ্ছে না কন্ট্রোলারদেরও।
আরও পড়ুন :
- গিল-ঋদ্ধিমানের তাণ্ডবে রান পাহাড় গড়লো গুজরাট
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা
- প্রধানমন্ত্রী না ফিরলে বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে আগুন
- এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস; গ্রেফতার দুই
- ক্রমাগত বেড়েই চলেছে নারায়ণগঞ্জে তাপমাত্রা
- নোয়াখালীতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
- রূপগঞ্জে ঈদগাহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
- প্রধানমন্ত্রী না ফিরলে বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না
- বরফ পানিতে ডুব দিলেন সাহসী অভিনেত্রী রাকুলপ্রীত
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দ্রুত গতিতে ৬ লেন হচ্ছে
- কৃষকরা খুশি সুনামগঞ্জে বোরোর বাম্পার ফলনে
- নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েল ফ্যাক্টরিতে আগুন
- রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন
- খুলনায় সেফটিক ট্যাংকে থাকা গ্যাসে ২ যুবকের মৃত্যু
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও
