ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, ইরানের প্রায় ১১ হাজার বার হামলা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে আইডিএফ বলছে, এসব হামলা সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবেই পরিচালিত হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ৭ এপ্রিল পর্যন্ত ইরানে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭শ’ এক জনে। ওই দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন।
আইডিএফ বিবৃতিতে আরও জানিয়েছে, লেবাননে তারা ১৪ হাজার ৯০০টির বেশি আর্টিলারি হামলা এবং ২ হাজার ৫শ’টি বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় ১শ’ ৬৫টি বহুতল ভবনে আঘাত হানা হয়েছে বলে দাবি তাদের।
তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোট ছয় সপ্তাহের সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন ২ হাজার ১০০ জন। আর বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
