কাজাখস্তানের প্রেসিডেন্ট হলেন তোকায়েভ

কাসেম জোমার্ত তোকায়েভ দ্বিতীয় মেয়াদে কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ৮১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনের প্রাথমিক তথ্যের বরাতে সেন্ট্রাল এশিয়ান নেশনস এর নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।

তেল সমৃদ্ধ কাজাখস্তানে কাসেম জোমার্ত তোকায়েভ আরও ৭ বছরের জন্য শাসন দীর্ঘ করবেন বলে ধারণা করা হচ্ছিল। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি স্বাধীন বৈদেশিক নীতি গ্রহণ করেছেন।

খবরে বলা হয়েছে, কাজাখস্তানের মতো দেশে সমালোচকদের একপেশে করে রাখা হয়। নির্বাচনে প্রকৃতঅর্থে কোনো বিরোধী প্রার্থীর মুখোমুখি হননি তোকায়েভ। তার বিরুদ্ধে যে পাঁচজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কার্যত অপরিচিত মুখ।

Share this news as a Photo Card