উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরাইলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে।
গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।
ইসরাইলি বাহিনী উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছিল। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।
এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।
এদিকে ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের শেখ নাসের অঞ্চলে আঘাত হেনেছে।
এতে অন্তত পাঁচজন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
ওয়াফা আরও জানায়,
ইসরাইলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে কমপক্ষে ১০ জন নিহত হন।
আরও পড়ুন :
- নেশার টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টা
- যুব সমাজের আলোর উদ্যোগে ধূমপান নিয়ন্ত্রণে শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
- বিএনপির আগুনসন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
- নির্বাচন এ অংশ নিতে জাতীয় পার্টি আনুষ্ঠানিক ঘোষণা
- গাজীপুরে দুই কাভার্ডভ্যানে দুর্বৃত্তের আগুন

Comments are closed.