তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এক ডজনের বেশি ভবন ধসে পড়েছে। অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটার উৎপত্তিস্থল ছিল তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দিরগি জেলায়।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ভুক্তভোগীদের দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করেছেন। সেই সঙ্গে উদ্ধার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এক্স পোস্টে এরদোয়ান লেখেন, ‘খোদা, আমাদের দেশকে যেকোনো ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। একই ভূমিকম্পে সিরিয়ায় প্রাণ যায় আরও ৫ হাজার মানুষের। ওই দুর্যোগের দুই বছর পরও হাজারো মানুষ এখনো বাস্তুচ্যুত রয়েছেন।

One Reply to “তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন”
Comments are closed.