বছরে কোটি রুপি আয় করা ভারতীয় নাগরিকের সংখ্যা গত বেড়েছে। সমীক্ষা সংস্থা হুরুন ইন্ডিয়ার হিসাব অনুসারে, গত ছয় অর্থবছরে বছরে কোটি রুপি আয় করা ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। শুধু তা-ই নয়, এই অঙ্ক আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি সম্পদশালী মানুষের বসবাস মুম্বাইয়ে।
ব্যক্তিগত আয়ের নিরিখে ‘মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ, ২০২৫’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে ওই বেসরকারি সংস্থা। আয়কর রিটার্নের তথ্য উল্লেখ করে সেখানে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে বছরে কোটি রুপি রোজগার করে—এমন ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ৮১ হাজার। ২০২৩-২৪ অর্থবছরে বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৭ হাজার। খবর ইকোনমিক টাইমসের
গত বছরের হিসাবে দেখা গেছে, বছরে পাঁচ কোটি রুপি রোজগার করা ভারতীয়র সংখ্যা ছিল ৫৮ হাজার ২০০। এ সময় এই সংখ্যা বেড়েছে ৪৯ শতাংশ। ২০১৯-২৪ সালের মধ্যে ১০ কোটি রুপি রোজগার করা ধনকুবেরদের আয় বার্ষিক চক্রবৃদ্ধি হারে ১২১ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।
এরপরই আছে দিল্লি (৬৮ হাজার ২০০ পরিবার) ও বেঙ্গালুরু (৩১ হাজার ৬০০ পরিবার)। রাজ্যগুলোর মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র, যেখানে মিলিয়নিয়ার পরিবারের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার। রাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫৫ শতাংশ বৃদ্ধি এই সমৃদ্ধির পেছনে মূল ভূমিকা পালন করেছে।
জরিপে দেখা যায়, ধনীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি (ইউপিআই অ্যাপ ব্যবহার করেন ৩৫ শতাংশ)। বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের পছন্দের তালিকায় শীর্ষে আছে শেয়ারবাজার, আবাসন ও স্বর্ণ। ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি আস্থা অর্জন করেছে রোলেক্স, তানিস্ক, এমিরেটস ও এইচডিএফসি ব্যাংক।

One Reply to “ধনীর সংখ্যা বাড়ছে ভারতে, সবচেয়ে বেশি মুম্বাইয়ে”
Comments are closed.