নরসিংদীর রায়পুরায় মির্জানগর আদর্শ ছাত্র সংঘের আয়োজনে শর্ট পিচ এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে নরসিংদীর আমিরগঞ্জ এর দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘ডেয়ার ডেভিস’ নামক একটি দল ‘ব্ল্যাক টাইগার্স’কে ১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে মোট ৮ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রধান সম্পাদক ও প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক। আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রতিভা মাল্টি এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ভূইয়া।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইফতেখার উদ্দিন ভূইয়া (শামীম), দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাইন উদ্দিন ভূইয়া, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আল আমিন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক ভূইয়া, জহিরুল হক বাবুল, খন্দকার ফায়ার ফাইটিং এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী রফিক কাজী, আদর্শ ছাত্র সংঘের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন ভূইয়া কাউসার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক জুয়েল, দক্ষিণ মির্জানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজমুল চৌধুরী, আব্দুল আজিজ ভূইয়া বকুল, আদর্শ ছাত্র সংঘের সভাপতি ইঞ্জি. কাইজার হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক হাফেজ সুলাইমান ও ক্রীড়া সম্পাদক তৌহিদ ভূইয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা টিভিতে আইপিএল, বিপিএল দেখি, আজ আমরা এমপিএল (মির্জানগর প্রিমিয়ার লীগ) উপভোগ করলাম। অসাধারণ খেলা। এখানে যদি সুস্থ পরির্চযা হয়, তাহলে ভালো খেলোয়ার বের হবে। আবদুল হাই সিদ্দিক আরও বলেন, খেলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকতে হবে। যারা খেলোয়ার তারা থাকে সবচেয়ে সুশৃঙ্খল। গত তিন দশক ধরে ক্রিকেট বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা। এখন গ্রামে-গঞ্জে সব জায়গার মানুষ খেলা জানে, বুঝে এবং দেখে আনন্দ পায়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে বিশেষ এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
