পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার এটি আঘাত হানে।
ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ৭ দশমিক ২ ছিল বলে জানিয়েছে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর গভীরতা ছিল ৬২.৬ কিলোমিটার।
সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে ভূমিকম্প সংঘটিত হয়।
ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২৪৯ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ড প্রদেশের একজন বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প উল্লেখ বলেছেন, এটি প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স।
আরও পড়ুন:
- পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে কাল
- আর বেশি দিন সহ্য করতে হবে না, সরকারকে বিদায় হতে হবে
- মিনিসোর গ্লোবাল অ্যাওয়ার্ডসে বাংলাদেশ সেরা
- ডিজিটাল নিরাপত্তা মামলায় মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন
- নতুন বৈদেশিক কর্মসংস্থান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- হজের বিমান ভাড়া কমানোর জোর দাবি
- আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে?
- বিএনপি সাংবাদিকদের জন্য মায়া কান্না করছে
- আমরা সংবাদপত্রের সুখে-দুঃখে আছি: কাদের
